বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধ : গতকাল রোববার শাহজাদপুর উপজেলা প্রশাসন আয়োজিত শহিদ স্মৃতি সন্মেলন কক্ষে দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এসএমওডিএমআরপিএ শীর্ষক প্রকল্প অধীনে শাহজাদপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ট্যাগ অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসএনএসপি প্রকল্পের উপজেলা পর্যায়ের স্টেকহোল্ডার অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, পিআইসি সদস্য, ট্যাগ অফিসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দদের প্রকল্পের পাঁচটি কর্মসূচি (ইজিপিপি, কাবিখা/ কাবিটা, টিআর, ভিজিএফ ও জিআর) বিষয়ক কার্যক্রমসমূহ সফলভাবে পরিচালনা করা বা সহায়তা দেয়ার জন্য সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলার উদ্দেশ্যে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মুস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের ট্রেনিং স্পেশালিষ্ট একেএম নুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী প্রমূখ। কর্মশালায় বক্তব্য রাখেন, কৈজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, কায়েমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসিবুল হক হাসান, উপ-সহকারি প্রকৌশলী আরিফুল ইসলাম, বেলতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস হোসেন ফুল, গালা ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদসহ উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, পিআইসি সদস্য, ট্যাগ অফিসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!