বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির/ ফারুক হাসান কাহার : সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামী শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু, দুই ভাই মিন্টু-পিন্টুসহ আটজনের রিমান্ড শুনানী শাহজাদপুর আমলী আদালতে সম্পন্ন হয়েছে । শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. হাসিবুল হকের আদালতে শুনানী শেষে বিজ্ঞ বিচারক ৬ জনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামীপক্ষে এ্ড. রফিকুল ইসলাম সরকার শুনানীতে অংশ নিয়ে যুক্তি তর্ক শুরু করেন । এর আগে আসামীদের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানীর দিন ধার্য করেছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, পৌর মেয়র মিরুসহ অন্যান্য আসামীদের সকালে জেলা কারাগার থেকে পুলিশ পাহারায় আদালতে আনা হয়েছলি। আদালতে প্রাঙ্গনে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকাল থেকেই শাহজাদপুর কোর্ট চত্ত্বরে র‌্যাব-পুলিশের সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তা গ্রহন করা হয়। একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আদালত চত্ত্বর ও বাইরে সার্বক্ষনিক পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো জানান, বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করায় আজকে অথবা আগামীকাল তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটেছে ৬ আসামীর ৫ দিনের রিমান্ড মঞ্জুরের মাধ্যম । গত ২ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই অস্ত্রের মুখে মেয়রের বাড়ীতে তুলে নিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মী ও বিজয়ের স্বজনরা মেয়রের বাসার সামনে মিছিল নিয়ে গিয়ে ইটপাটকেল ছোড়ে। এসময় মেয়র মিরু ও তার ভাই শটগান দিয়ে গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে কর্তব্য পালনকালে মেয়রের গুলিতে সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুরুত্বর আহত হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সাংবাদিক শিমুল মারা যায়। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে সারাদেশের গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে পৌর মেয়র হালিমুলক হক মিরুকে প্রধান আসামী করে ১৮জন নামীয়সহ অজ্ঞাত আরো ২৫/৩০ জনরে নামে হত্যা মামলা দায়ের করে। গত ৫ ফেব্রুয়ারি রাতে ঢাকা শ্যামলী এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল মেয়র মিরুকে আটক করে। পরদিন তাকে সিরাজগঞ্জ আদালতে হাজিরা এবং শাহজাদপুর আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করে কারাগারে প্রেরন করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...