উচ্চ শিক্ষার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উল্লাস।
মোঃ মুমীদুজ্জামান জাহান (শাহজাদপুর প্রতিনিধি): শাহজাদপুর সরকারি কলেজে এ বছর ৬টি বিষয়ে অনার্স কোর্স চালু হয়েছে। ফলে শাহজাদপুর ও এর আশেপাশে ১২টি উপজেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের অল্প খরচে ও সহজে উচ্চ শিক্ষা গ্রহণে সুযোগ তৈরি হয়েছে। উপজেলাগুলি হলো শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ, চৌহালী, বেলকুচি, বেড়া, সুজানগর, সাথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর। বিগত দিনে এ এলাকার ছাত্র/ছাত্রীদের অনার্স কোর্সে ভর্তি ছিল সোনার হরিণ। তাদের সেই সোনার হরিণ এখন হাতের মুঠোয় এসেছে। এতে এলাকার উচ্চ শিক্ষা বঞ্চিতরা এ সুযোগ পেয়ে উল্লসিত হয়ে পরেছে। সেই সাথে অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কলেজ সুত্রে জানা যায় ২০১২ সালে এ কলেজে শুধু মাত্র বাংলা বিষয় চালু হয়। এ পর ২০১৩ সালে রাষ্ট্র বিজ্ঞান, অর্থনীতি ও ইতিহাস এ ৩টি বিষয় চালু হয়। চলতি ২০১৪ সালে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয় চালুর সকল প্রক্রিয়া সম্পূর্ন হয়েছে। ইতি মধ্যেই জাতীয় বিশ্ববিদালয়ের মনোনিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যপক সুভাষ চন্দ্র শীল ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসার মোঃ নুরুল্লাহ ভিজিলেন্স টিম হিসাবে শাহজাদপুর সরকারী কলেজ পরিদর্শন করে এ দুটি বিষয় খোলার জন্য সন্তোষ প্রকাশ করেছেন। ফলে এ দুটি বিষয় এ বছর এ কলেজে চালু হতে আর কোন বাধা নেই। তাই কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন এ বছর থেকেই এ ২টি বিষয়ে ছাত্র ভর্তি সম্ভব হবে। ২০১৫ সালে এ কলেজে ইংরেজী, ইসলামের ইতিহাস, উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণী বিজ্ঞান বিষয় খোলা হবে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
জাতীয়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...
