শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর নির্বাচনের ভোটগ্রহন শুরু হয়েছে। প্রথম ধাপে দেশে ২৫টি পৌরসভা নির্বাচনের মধ্যে শাহজাদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে মেয়র পদের জন্য ৪ জন, ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মোট ৩৮ জন, সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ১৬ জন। মোট ৫৮ জন পুরুষ ও নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকের মনির আক্তার খান তরু লোদী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতিকে মাহমুদুল হাসান স্বজল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিকে খন্দকার ইমরান, জাতীয় পার্টির লাঙল প্রতিকে মোক্তার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরেজমিনে শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়া মাদ্রাসা কেন্দ্র, পুকুরপার লক্ষীমতি স্কুল কেন্দ্র , পুকুরপাড় মুক্তিযোদ্ধা হাইস্কুল কেন্দ্র, পাইলট হাইস্কুল কেন্দ্র, গার্লস হাইস্কুল কেন্দ্র, নলুয়া স্কুল কেন্দ্র ও পারকোলা স্কুল কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের সরব উপস্থিতি চোখে পরে। এসময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, দুপুর ১টা পর্যন্ত এসব কেন্দ্রে প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে। শীতকে উপেক্ষা করে সকাল থেকেই ভোটারদের উপস্থিতিও চোখে পরার মতো ছিল। পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশ দেখা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে যে কোন বিশৃঙ্খলা এড়াতে পুলিশ, র্যা ব, ডিবি, বিজিবি , আনসার মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিভিন্ন ভোটকেন্দ্রের আইনশৃংখলা তদারকি করেছেন। জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা পৌর এলাকার বিভি্ন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে। প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৫১ হাজার ৮৬। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৩৭১ এবং মহিলা ভোটার ২৫ হাজার ৭১৫ জন। ২৫টি কেন্দ্রের ১৪৭টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

বাংলাদেশ

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও...

বেলকুচিতে লকডাউনের মধ্যে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে লকডাউনের মধ্যে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজন করা দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর ও ক...

সাতদিনে সিরাজগঞ্জে ৯৬০ জনের জরিমানা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাতদিনে সিরাজগঞ্জে ৯৬০ জনের জরিমানা

তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর ‘লকডাউন’ মানাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে বুধবার (৭ জুলাই) পর্য...