শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিনিধি, বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮ খ্রিস্টাব্দ :  বহুল আলোচিত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামী পৌরসভার মেয়র (বর্তমানে বরখাস্তকৃত) হালিমুল হক মিরুর স্ত্রী লুৎফুন নেছা পিয়ারীর দায়ের করা হামলা ও বাড়িঘর ভাংচুরের মামলায় শাহজাদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিনকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জে শাহজাদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালতের বিচারক মো. নজরুল ইসলাম শুনানি শেষে নাসির উদ্দিনের জামিন মঞ্জুর করেন। যার মামলা নং- সিআর ১৮১/১৭ (শাহ) । আসামীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আব্দুস ছাত্তার মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, দৈনিক সমকাল পত্রিকার স্থানীয় প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রায় দুই মাস পর হালিমুল হক মিরুর স্ত্রী লুৎফুন নেছা পিয়ারী বাদী হয়ে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন সহ পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের ১৭ জনকে আসামী করে শাহজাদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। আদালত ওই মামলা তদন্ত পূর্বক প্রতিবেদন পেশের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। তদন্ত শেষে লুৎফুন নেছা পিয়ারীর দায়ের কাউন্টার মামলাটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন আখ্যায়িত করে সকল আসামীদের অব্যহতি দিয়ে গত ১৩/০৭/২০১৭ তারিখে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে পুলিশের চুড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে লুৎফুন নেছা পিয়ারী নারাজি দিয়ে জুডিশিয়াল তদন্তের আবেদন করেন। এর পরিপেক্ষিতে শাহজাদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক মামলাটির জুডিশিয়াল তদন্ত করেন। জুডিশিয়াল তদন্ত শেষে একই মামলা দুই ভাগে ভাগ করে দন্ড বিধি ধারায় ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে সমন জারি করা হয় এবং সিরাজগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম বিস্ফোরক দ্রব্য আইনে ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরিপেক্ষিতে নাসির উদ্দিন সহ অপর আসামীরা হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। এক পর্যায়ে আসামী পক্ষ বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলাটি (যার নং- এসটি ১/১৮) স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করলে মহামান্য হাইকোর্ট তা মঞ্জুর করে ওই মামলার সকল কার্যক্রমের উপর ৬ মাসের জন্য স্থগিতাদেশ দেন। পরবর্তীতে দন্ড বিধি মামলায় গ্রেফাতারি পরোয়ানা জারি করা হলে ১০ জন আসামী সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিন লাভ করে। আজ বৃহস্পতিবার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন। এ ব্যাপারে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অভিযোগ করেন, সাংবাদিক শিমুল হত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহের অসৎ উদ্দেশ্যে আসামীপক্ষ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানী করছে।'

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...