বুধবার, ২৫ মার্চ ২০২৬
নদী ভাঙ্গনে ওয়ার্ডের সীমানা নির্ধারণে জটিলতার কারণে হাইকোর্টের রিট পিটিশনের প্রেক্ষিতে শাহজাদপুর উপজেলার ১১নং সোনাতনী ও কাজিপুর উপজেলার কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনের মাত্র দুইদিন আগে নির্বাচন স্থগিত করায় প্রার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম জানান, হাইকোর্টের দায়ের করা রিট পিটিশনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয় সোনাতনী ও কাজিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন এক মাসের জন্য স্থগিত করেছেন। এ সংক্রান্ত একটি আদেশের কপি বিকেলে জেলা নির্বাচন অফিসে প্রেরণ করা হয়েছে। নির্দেশনাটি ইতোমধ্যে ওই ইউনিয়নের প্রার্থীদের অবগত করা হয়েছে। প্রসঙ্গত, এ দুটি ইউনিয়নে আগামী ২৮ মে নির্বাচনের দিন ধার্য ছিল।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।