শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
mosipur শাহজাদপুর সংবাদ ডটকম :সিরাজগঞ্জের শাহজাদপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী একটি গ্রাম মশিপুর। কিন্তু বর্তমান সময়ে মশিপুর তার ঐতিহ্য হারিয়ে পরিণত হয়েছে সবচেয়ে ভয়াবহ একটি ক্রাইম জোনে। প্রায় সবধরণের ক্রাইম এখন এই গ্রামে সংগঠিত হচ্ছে। তবে এর মধ্যে সবচেয়ে বিপদজনক ও ভয়াবহ বিষয় টি হলো মাদক ব্যবসা। আর সর্বনাশা এই মাদক ব্যবসার কারনেই চুরি, ডাকাতি, ছিনতাই সহ সবধরণের অপকর্মে লিপ্ত হচ্ছে গ্রামের তরুণ সমাজ। ফেনসিডিল, ইয়াবা, গাজাঁসহ সবধরণের মাদকদ্রব্যের আড়ৎ হিসেবে ব্যবহার হচ্ছে মশিপুর। এক গোপণ অনুসন্ধানে জানা যায়, মশিপুর গ্রামের আবু সাঈদ (পিতা:মৃত হামিদ মৌলভী) এবং মনি ওরফে জঙ্গল মনি (পিতা: হেকমত) এসব মাদক ব্যবসার খুচরা ও পাইকারি বিক্রেতা হলেও এদের পিছনে গডফাদার হিসেবে রয়েছে গ্রামের স্থানীয় জন প্রতিনিধি ও কতিপয় স্থানীয় রাজনীতিবিদেরা।4 দেশের যুব সমাজকে ধ্বংস করে এসব সুবিধাভোগীরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। অনুসন্ধানে আরও জানা যায়, প্রতিদিন প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার মাদক বিক্রি করে সাঈদ ও মনি। আর এ টাকার লভ্যাংশের সবচেয়ে বড় অংশটি চলে যায় স্থানীয় জন প্রতিনিধি ও কতিপয় স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিদের পকেটে। এসব মাদক ব্যবসা প্রকাশ্যেই চললেও স্থানীয় পুলিশ প্রশাসন নিরবতায় হতবাক গ্রামের সাধারণ জনগণ। গ্রামের অধিকাংশ জনসাধারণের আশংকা এই মাদক ব্যবসা আরও বেশি দীর্ঘস্থায়ী হলে খুব অল্প দিনের মধ্যেই গ্রাম পরিপূর্ণভাবে বসবাসের অযোগ্য হয়ে উঠবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...