সোমবার, ২৩ মার্চ ২০২৬
করোনার সম্মুখযোদ্ধাদের মধ্যে অন্যতম হলো পুলিশ বাহিনী। করোনাকালে দায়িত্বের উর্ধে থেকে সারাদেশব্যাপী পুলিশ বাহিনী দায়িত্ব পালন করে যাচ্ছে। সিরাজগঞ্জের শাহজাদপুর থানার কর্মরত পুলিশও এর ব্যাতিক্রম না। করোনার এই মহামারীর শুরু থেকে অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান সহ শাহজাদপুর থানার পুলিশ বাহিনী দায়িত্ব পালনে একটুও ছাড় দেননি। শাহজাদপুর সদর সহ উপজেলার বিভিন্ন দুর্গম চরাঞ্চলে আইন-শৃঙ্খলা ও করোনা মোকাবেলা করতে দিনরাত পরিশ্রম করছে শাহজাদপুর থানা পুলিশ। এ দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৪ ঘন্টায় শাহজাদপুর থানায় কর্মরত নতুন তিনজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। করোনাক্রান্ত তিন পুলিশ তাদের নিজ বাসায় চিকিৎসাধীন আছে। এ নিয়ে শাহজাদপুর থানার মোট আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ১৩জন। শাহজাদপুর থানা ও অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল)অফিসের ৬৮ নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৫জন।বাকি ৮জন চিকিৎসাধীন আছে। বুধবার (১ জুলাই) সন্ধ্যায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান শাহজাদপুর সংবাদডটকম কে এ তথ্য নিশ্চত করেছেন। এসময় তিনি স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক সরকারি নির্দেশনা মেনে করোনা মোকাবেলা করার জন্য শাহজাদপুরবাসীর প্রতি আহবান জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...