বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : ‘এক দিনের চিকিৎসায় কালাজ্বর সেরে যায় ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল রোববার বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক কালাজ্বর নির্মুলের উদ্দেশ্যে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলানায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওই কর্মশালায় উপজেলার পল্লী চিকিৎসক, গ্রাম ডাক্তার, ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সদস্য, হোমিও চিকিৎসক, কবিরাজ ও হেকিমদের একাংশসহ সংশ্লিষ্টরা অংশ নেন। জানা গেছে, শাহজাদপুর উপজেলার পৌরসদরসহ ও ১৩ টি ইউনিয়নের সকল পল্লী চিকিৎসক, গ্রাম ডাক্তার, ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সদস্য, হোমিও চিকিৎসক,কবিরাজ ও হেকিমদের পর্যায়ক্রমে এ সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হবে। উক্ত কর্মশালায় সংবাদ সংগ্রহের জন্য গেলে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত মাঠ পরিদর্শক ও সেমিনারের প্রশিক্ষক এবিএম গোলাম মোস্তফা সংবাদকর্মীকে সংবাদের তথ্য দিতে অপারগতা ও ছবি তুলতে বাধা প্রদান করেন। তিনি বলেন,‘ বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নিষেধ আছে কোন প্রকার ছবি বা কোন সংবাদ প্রকাশ করা যাবে না।’ এ বিষয়ে সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘তথ্য সংগ্রহ, ছবি তোলা ও সংবাদ প্রকাশের কোন প্রকার নিষেধজ্ঞা নেই।’ বিজ্ঞ মহলের মতে, ‘ স্বাস্থ্য বিভাগের কর্মশালায় উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদকর্মীদের পেশাগত দায়িত্বপালনের পেছনে প্রশিক্ষক এবিএম গোলাম মোস্তফার কী উদ্দেশ্য রয়েছে ? -তা অবিলম্বে খতিয়ে দেখা দরকার। এর ব্যাত্যয় ঘটলে স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত জনসচেতনতা ও উন্নয়নমূলক কর্মশালা এবং কর্মকান্ডের সংবাদ গণ্যমাধ্যমে প্রচারে সংবাদকর্মীরা আগ্রহ হারিয়ে ফেলবে।’ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহনের দাবি জানিয়েছে স্থানীয় সংবাদকর্মীরা।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!