মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : আজ শুক্রবার স্থানীয় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে আয়োজিত শাহজাদপুর উপজেলা ও পৌর জাসদের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। এ কাউন্সিলে ৫৩ সদস্য বিশিষ্ট উপজেলা জাসদের কমিটি ও ৪৭ সদস্য বিশিষ্ট জাসদের পৌর কমিটি গঠিত হয়েছে। শাহজাদপুর উপজেলা জাসদের ত্রি-বার্ষিক কাউন্সিলে উপজেলা জাসদ সভাপতি পদে বিশিষ্ট রাজনীতিক ও সাংবাদিক শফিকুজ্জামান শফি পুনঃনির্বাচিত ও সাধারণ সম্পাদক পদে উপজেলা জাসদের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মিলন আলমাজী সর্বোচ্চ সমর্থন পেয়ে নির্বাচিত হয়েছেন এবং পৌর জাসদ সভাপতি পদে অধ্যাপক শাহাবুদ্দীন ও সাধারণ সম্পাদক পদে জাহিদ হাসান ঝংকার নির্বাচিত হয়েছেন। এদিন বেলা ১১ টায় রবীন্দ্র কাছারিবাড়ি মিলায়তনে আয়োজিত উক্ত কাউন্সিলের শুভ উদ্বোধন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুল হক বকু। শাহজাদপুর উপজেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান খান মনির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট হাসানুজ্জামান তুহিন, জেলা জাসদের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মাসুদ পারভেজ নওশাদ, জেলা জাসদের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা জাসদের সহ-সভাপতি সৈয়দা নাছিমা জামান, পৌর জাসদ সভাপতি অধ্যাপক শাহাবুদ্দীন, উপজেলা জাসদের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মিলন আলমাজী, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক প্রমূখ। শাহজাদপুর উপজেলা জাসদ সভাপতি পদে পুনঃনির্বাচিত বিশিষ্ট রাজনীতিক ও সাংবাদিক শফিকুজ্জামান শফি বলেন,'আমাকে শাহজাদপুর উপজেলা জাসদের পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করায় জাসদের উপজেলার কাউন্সিলর ও দলীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে দলীয় নেতাকর্মী ও শাহজাদপুরবাসীকে নিয়ে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবো। এজন্য সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কাম্য।' শাহজাদপুর উপজেলা ও পৌর জাসদের এ কাউন্সিলে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা