বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুর উপজেলার যুগ্নীদহে ৩ লম্পট যুবক কর্তৃক পলি খাতুন নামের এক স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা করার রেশ কাটতে না কাটতেই আবারও উপজেলার ৪ নং রূপবাটি ইউনিয়নের শেলাচাপড়ী মোল্লাপাড়া মহল্লার ৬০ বছর বয়সী ওহাব মোল্লা নামের এক গ্রাম্য মাতবর কর্তৃক একই মহল্লার রমজান মোল্লার ১ম শ্রেণি পড়–য়া স্কুলছাত্রী শিশুকন্যা (৬) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রাণভয়ে স্কুলছাত্রী শিশুটি কয়েকদিন ঘটনাটি চেপে রাখলেও বর্তমানে তার পেট অসহনীয় ব্যাথাজনিত কারণে গত ২ দিন আগে বাধ্য হয়ে তার বাবা, মা, আত্মীয় স্বজনকে ধর্ষণের ঘটনাটি জানালে শিুশটির পিতা স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম প্রধানদের কাছে সুবিচার দাবি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি ধামাচাপা দিতে ও আপোষরফার লক্ষ্যে গ্রাম্য মাতবরেরা গ্রাম্য শালিষ বৈঠকের আয়োজন করছে বলে জানা গেছে। সরেজমিন পরিদর্শনে স্কুলছাত্রী শিশু, তার ভাই রাজুসহ এলাকাবাসী জানায়, ‘গত কয়েকদিন পূর্বে শেলাচাপড়ী মোল্লাপাড়া মহল্লার ওহাব মোল্লা নামের এক গ্রাম্য মাতবর একই গ্রামের রমজান মোল্লার শিশুকন্যা, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী (৬) কে পিয়াজের সোডা দেয়ার লোভ দেখিয়ে ওই মহল্লায় একটি টিন ও ছাপড়া ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির আত্মচিৎকার শুনে ওই গ্রামের আয়নাল মোল্লার মেয়ে রাজিয়া সেখানে ছুঁটে গিয়ে ঘটনাটি দেখে ফেললে লম্পট ওহাব মোল্লা ভয়ভীতি দেখিয়ে স্কুলছাত্রী শিশুকে ছেড়ে দেয়। ভয় পেয়ে তারা ঘটনাটি চেপে যায়। কিন্তু এর পর থেকেই ধর্ষিতা শিশুটি পেটের ব্যাথা সহ্য করতে না পেরে মাঝে মধ্যেই কান্নাকাটি করতে থাকে। লম্পট ওহাব মোল্লা ইতিপূর্বেও জনৈক রাজেনের ৬/৭ বছর বয়সী শিশুকন্যার সাথেও এ ধরনের ঘটনা ঘটিয়ে প্রভাব খাটিয়ে তা ধামাচাপা দেয় বলেও এলাকাবাসী অভিযোগ করেছে।’ এ বিষয়ে স্কুলছাত্রী শিশুর ভাই রাজু আহমেদ বলেন, ‘ পেটের ব্যাথা সহ্য করতে না পেরে তার বোন ২ দিন আগে ঘটনাটি পরিবারের কাছে খুলে বললে তার পিতা গ্রাম প্রধানদের কাছে বিচার দাবি করে। যে কোন সময় গ্রাম্য শালিষ বৈঠক হতে পারে।’ এসব বিষয়ে এদিন ( সোমবার ) বিকেলে ওহাব মোল্লার বক্তব্য জানতে তার বাড়িতে যাওয়া হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি এবং পরিবারের কাছে তার মোবাইল ফোন নাম্বার চাইলে সংবাদকর্মীদের পরিবারের পক্ষ থেকে ফোন নাম্বার দিতেও অপারগতা প্রকাশ করা হয়। অন্যদিকে, এসব বিষয়ে সংশ্লিষ্ট ইউপি মেম্বর ইউসুফের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিককের জানান, ‘শুনেছি আজ ( সোমবার) রাতে গ্রাম প্রধানেরা এ বিষয়ে বসবেন।’

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...