বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :গতকাল শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামের ৫’শ ৮ টি বাড়িতে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এ উপলক্ষে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শাহজাদপুর জোনাল অফিসের উদ্যোগে বড় ধুনাইল স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি’র বক্তব্যে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেন,‘বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ায় বদ্ধপরিকর। পর্যায়ক্রমে সকল বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে। এজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করুন এবং আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সহায়তা করুন।’ পরে আনুষ্ঠানিকভাবে ৫’শ ৮টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এম হাসান আহমেদ মজুমদার, শাহজাদপুর জোনাল অফিসের ডিজিএম জুলফিকার আলী, হাসান আহমেদ মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসলাম আলী প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...