মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
বিশেষ প্রতিবেদক : আজ (শুক্রবার) রাতে শাহজাদপুর পৌর এলাকার রূপপুর পুরাতন পাড়া মহল্লার নিজ বাসভবনে বিশিষ্ট শিল্পপতি কেএম খসরুজ্জামান আজাদ এলাকার প্রায় ৪'শতাধিক কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। উপজেলার রূপপুর পুরাতন পাড়া, রূপপুর দক্ষিণ পাড়া, চুনিয়াখালী পাড়া, পাঠান পাড়াসহ বেশ কয়েকটি মহল্লার অসহায় মানুষের হাতে এ ত্রাণ বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণের মধ্যে ছিলো ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি মিষ্টি আলু ও দেড় কেজি আলু। সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায়দের মাঝে এ ত্রাণ তুলে দেয়া হয়। এ মহতী কাজে অংশ নেন উপজেলা বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও রূপপুর গ্রাম উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খসরুজ্জামান খসরু, প্রফেসর কেএম খালেকুজ্জামান লাভলু, জহুরুল ইসলামসহ অনেকেই। এদিকে, করোনা ভাইরাসজনিত কারণে এলাকার কর্মহীন অসহায় ৪'শতাধিক মানুষের পাশে দাঁড়ানোয় উদ্যোক্তা বিশিষ্ট শিল্পপতি কেএম খসরুজ্জামান আজাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অসহায় মহল্লাবাসী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...