শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
কোরবান আলী লাভলু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নের গুদিবাড়ি গ্রামে গত মঙ্গলবার বিকেলে শামসাদ মেম্বার গ্রুপ  ও বাহারাম গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় বুধবার রাতে শাহজাদপুর থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের হয়েছে। বাহারাম গ্রুপের নিহত রিপনের স্ত্রী মনিরা বাদী হয়ে শামসাদ মেম্বার গ্রুপের শামসাদকে প্রধান আসামী করে ৩৪ জন নামীয়সহ অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। অপরদিকে, শামসাদ মেম্বার গ্রুপের নিহত আশরাফুলের মা খোদেজা খাতুন বাদী হয়ে গাজী, বাহারাম,জয়নালসহ ২২ জন নামীয়সহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় অপর একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ এদিন রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রিপন হত্যা মামলায় গুধিবাড়ী গ্রামের আক্তার হোসেন (৪২) এবং আশরাফুল হত্যা মামলার প্রধান আসামী গাজী ব্যাপারী (৩৫), সাহেব আলী (৩৪), আবু শামা (৩৮), মনি প্রামানিক ও জয়নব খাতুন (৪৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৬ আসামীকে আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদিকে, গুধিবাড়ী গ্রামে সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় ২টি হত্যা মামলা দায়ের হওয়ায় পুরুষশূন্য হয়ে পড়েছে ওই গ্রাম।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...