শাহজাদপুর প্রতিনিধিঃ আজ রোববার বিকেলে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নাবাবিলা গ্রামের শওকত মন্ডলের একটি শংকর জাতের গাভী দুই মাথা ও সাত পা বিশিষ্ট একটি অদ্ভুত আকৃতির বাছুরের জন্ম দিয়েছে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বাছুরটি এক নজর দেখার জন্য সেখানে শত শত নারী পুরুষ ও শিশু ভিড় জমায়। গাভীর মালিক শওকত মন্ডল জানায়, এদিন দুপুরে তার গাভীটির প্রসব বেদনা শুরু হলে নিজেরা ব্যর্থ হয়ে স্থানীয় পশু চিকিৎসক আরশেদ আলম তোতা ও ছাদেক আলী দুই ঘন্টা চেষ্টার পর অদ্ভুত আকৃতির দুই মাথা ও সাত পা বিশিষ্ট মৃত বাছুরটি প্রসব করান। চিকিৎসকদ্বয় জানান, গাভীটির জরায়ু মুখের চেয়ে বাছুরটির আকৃতি বড় হওয়ায় এবং বাছুরটি ভুমিষ্ঠ্য হওয়ার আগেই মারা যাওয়ায় সহজে বাছুরটি ভুমিষ্ঠ্য হচ্ছিলনা । ফলে নিরুপায় হয়ে এবং গাভীটিকে বাচানোর স্বার্থে বাছুরটির একটি অংশ কেটে টুকরো করে বের করতে হয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই জানান, চিকিৎসকরা প্রাণপন চেষ্টা করেও বাছুরটিকে বাচাতে না পারলেও গাভীটিকে জীবিত ও সুস্থ্য রাখতে সক্ষম হয়েছে। গাভীটি এখন শংকামুক্ত রয়েছে বলেও তিনি দাবী করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত... শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
স্বাস্থ্য
করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
