মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : গত দুই দিনে শাহজাদপুর থানা পুলিশের চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানে হেরোইন ব্যবসায়ী, গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী, ওয়ারেন্টভূক্ত অপর দুই পলাতক আসামীসহ ৪ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। শাহজাদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার দুপুরে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ও পরিদর্শক ( তদন্ত ) মনিরুল ইসলামের নির্দেশে এসআই কমল কুমার দেবনাথ, এএসআই আশুতোষ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ পৌরসদরের পারকোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী, হেরোইন ব্যবসায়ী জাহাঙ্গীর (২৮) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর উপজেলার যুগ্নীদহ মহল্লার শাহাদত হোসেনের ছেলে বলে জানা গেছে। অপরদিকে, গত শুক্রবার দুপুরে থানার এসআই তৈয়ব আলী, এএসআই ফিরোজ সুলতান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার গালা ইউনিয়নের দুর্গম চর বর্ণিয়া এলাকায় অভিযান চালিয়ে চর বর্ণিয়া মহল্লার নুর বক্সের ছেলে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামী ফটিক (৪২) কে গ্রেফতার করে। ধৃত ফটিকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় থানার এসআই কমল কুমার দেবনাথ, এএসআই ছাইফুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার জামিরতা বাজারে অভিযান চালিয়ে ৪০ পুরিয়া গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী আফজাল (৪৫) কে গ্রেফতার করে। ধৃত আফজাল জামিরতা (পাটনীপাড়া) মহল্লার মৃত আনজেল ব্যাপারীর ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া শুক্রবার সকালে এসআই ফারুক আজম, এএসআই কালাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার সরিষাকোল এলাকায় অভিযান চালিয়ে একই মহল্লার মৃত সোহরার সরকারের ছেলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী বাচ্চু (৫০) কে গ্রেফতার করে। তাকেও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

অপরাধ

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...

উল্লাপাড়া সংবাদ