বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর সজিব হোসেন বিদ্যুৎ (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী বড়াল নদীতে ডুবে যাওয়ার ২ দিন পরও উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ সজিব উপজেলার শেলাচাপড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে । সে উপজেলার নুকালী উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী । এলাকাবাসী, নিখোঁজ শিক্ষার্থীর স্বজন এবং ঘটনার ৫ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পরীক্ষা দিয়ে বেলা প্রায় ২ টার দিকে নিখোঁজ সজিব তার স্থানীয় অপর ৫ বন্ধু শেলাচাপড়ী মহল্লার রবিন, ভোলা, হাশেম, রবিউল ও সাইফুল হাত দিয়ে মাছ শিকারের জন্য উপজেলার বাঘাবাড়ী নৌ-বন্দর সংলগ্ন বড়াল নদীতে যায়। তারা বাঘাবাড়ী নৌ-বন্দরস্থ বিপিসি’র মেঘনা ওয়েল ডিপোর জেটিঘাট পয়েন্টের নীচে নদীর পানিতে ডুব দিয়ে মাছ শিকার করতে থাকে। এক পর্যায়ে বড় মাছ ধরতে জেটি পয়েন্টের নিম্ন ভাগে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে সজিব নিখোঁজ হয়। পরে বন্ধুরা ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা প্রথমে সেখানে জাল ফেলে নিখোঁজ সজিবকে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশানের অফিসার মঞ্জুরুলের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট দমকল বাহিনীর একটি টিম, রাজশাহী থেকে গ্রুপ লিডার নুরুন নবীর নেতৃত্বে ৬ সদস্যের ডুবুরি দল ও শাহজাদপুর থানা পুলিশের সদস্যরা যৌথভাবে ২ দিন ধরে চেষ্টা করেও সজিবকে উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে আজ বুধবার থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়া জানান, ‘বড়াল নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া জেএসসি পরীক্ষার্থী সজিবের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এনায়েতপুরে বেইলি ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

এনায়েতপুর

এনায়েতপুরে বেইলি ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুরের রুপনাই বেইলি ব্রিজ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল...