মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
গত ২৩ জুন শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গ্রামে লুটেরাদের ধাক্কায় ৮০ বছর বয়সী বৃদ্ধ সিদ্দিক শেখ নিহতের ২৩ দিন পর শাহজাদপুর পৌরসভার কাউন্সিলর বেল্লাল হোসেনকে প্রধান আসামী করে অবশেষে শাহজাদপুর আদালতে মামলা দায়ের হয়েছে। নিহতের স্ত্রী আছমা খাতুন (৫৮) বাদী হয়ে পৌর কাউন্সিলর বেল্লাল হোসেনকে প্রধান আসামী করে ১৩ জন নামীয় আসামীসহ অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে গতকাল বুধবার শাহজাদপুর উপজেলা আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন। আদালতের বিজ্ঞ বিচারক এ বিষয়ে তদন্তের জন্য শাহজাদপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেছেন। মামলা সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার পারকোলা গ্রামের পৌর কাউন্সিলর বেল্লাল হোসেনের নেতৃত্বে বেল্লাল গ্রুপের বেশ কয়েকজন গত ২৩ জুন সকাল ১১ টায় সিদ্দিক শেখের বাড়িতে লুটপাট করতে গেলে বৃদ্ধ সিদ্দিক শেখ তাদের বাঁধা প্রদান করে। এসময় লুটেরার দল বৃদ্ধ সিদ্দিক শেখের বুকে লাথি দিয়ে ফেলে দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ হত্যা মামলার অন্যান্য আসামীরা হলেন, হেলাল (৪২), আফান (৫২), শাহীন (৩০), শাকিব (২৫), মোন্নাফ, ইয়াছিন, হাসানুর, রুহুল, শহিদ, মমিন, তকাব, লাবলু, চান, নজের রানা। নিহতের স্ত্রী মামলার বাদী আছমা খাতুন জানান, ‘বেল্লাল কাউন্সিলরের লোকজন পরিকল্পিতভাবে লুটপাট করতে এসে আমার স্বামীকে মেরে ফেলেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করেছি।’ এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর কাউন্সিলর বেল্লাল হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, ‘এ বিষয়ে বিজ্ঞ আদালতের কোন নির্দেশনা এখনও পাইনি। পেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...