মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস পালন উপলক্ষে শনিবার শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান, বিমল কুমার কুন্ডু, রফিকুল ইসলাম বাবলা, আব্দুল জব্বার, এ্যাডভোকেট আব্দুল হাই, জিপি আবুল কাশেম, মুস্তাক আহমেদ, রাশিদুল হাসান জাফর, শামছুল আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমুখ। সভায় বক্তারা বলেন, 'স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র নেতৃত্বাধীন বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়নের এ কর্মতৎপরতার চিত্র গ্রাম বাংলার মানুষের কাছে তুলে ধরতে হবে। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি, তাঁদের আত্মত্যাগ কখনও ভোলার নয়। বাঙালি জাতি চিরকাল তাঁদের শ্রদ্ধাচিত্তে স্মরণ করবে।' বক্তারা আরও বলেন, 'যারা দল করেন অথচ দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ না করে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তারা ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসুন। শাহজাদপুরে আওয়ামী লীগ বর্তমানে অনেক শক্তিশালী। আমরা দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বদ্ধপরিকর। '

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি