মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক  : সিরাজগঞ্জ জেলার তাঁতসমৃদ্ধ শাহজাদপুর পৌরসদরের রূপপুর নতুনপাড়া মহল্লায় বৃটিশ শাষণামলে নির্মিত তারবার্তা প্রেরণের কাজে ব্যবহৃত ধাতবে তৈরি একটি সুউচ্চ টাওয়ার তীব্র ঝুঁকি বহন করছে। টাওয়ারটি যে কোন সময় ধ্বসে ব্যাপক প্রাণহানী ঘটাতে পারে বলে এলাকাবাসী অাশংকা প্রকাশপূর্বক অবিলম্বে তা অপসারনে সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সরেজমিন পরিদর্শণকালে এলাকাবাসী জানায়, ১৮০০ সালের দিকে (বৃটিশ শাষণামলে) বার্তা প্রেরণের জন্য টাওয়ারটি নির্মাণ করেছিলো ইংরেজরা। বর্তমানে সুউচ্চ ওই টাওয়ারটি ধীরেন্দ্রনাথ বাবু ও মনোরঞ্জন বাবুর বসতবাড়ির ওপরে পরিত্যাক্ত ও জরাজীর্ণ অবস্থায় কোনমতে দাঁড়িয়ে রয়েছে। টাওয়ারটির নিম্নভাগ থেকে উপরিভাগ পর্যন্ত বিভিন্ন স্থানের ধাতব পাতের মরিচা পড়েছে ও ক্ষয়ে গেছে। সেইসাথে উপরিভাগ পূর্বদিকে কিছুটা হেলে তীব্র ঝুঁকি বহন করছে। এটি যে কোন সময় ভেঙ্গে বা ধ্বসে আশপাশের তাঁত কারখানার ওপর পড়ে তাঁতশ্রমিকদের প্রাণহানী ঘটাতে পারে। অনাকাঙ্খিত বিপর্যয় এড়াতে ও এলাকাবাসীর জানমাল রক্ষায় টাওয়ারটি দ্রুত অপসারণের দাবী জানিয়েছে মহল্লাবাসী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...