ভারত উপমহাদেশের মহান অলী সুফী মরমী কবি রাসুলেনোমা হযরত শাহ সুফী সৈয়দ ফতেহ্ আলী ওয়ায়েসী (রহঃ) এবং তাঁর কন্যা দোররে মাকনুন (গুপ্ত মতি) হযরত সৈয়দা জোহরা খাতুন (রহঃ) এর নামে ওয়ায়েসী দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার শেরখালী গ্রামে উক্ত দরবার শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহান অলী সুফী মরমী কবি রাসুলেনোমা হযরত শাহ সুফী সৈয়দ ফতেহ্ আলী ওয়ায়েসী (রহঃ) এবং তাঁর কন্যা দোররে মাকনুন হযরত সৈয়দা জোহরা খাতুন (রহঃ) এর জ্যোষ্ঠ পুত্র হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ আব্দুল মতিন জাহাঙ্গীঁর পীর কেবলা (রহ.) এর মেঝো পুত্র গদিনশীন পীরজাদা ও দৈনিক জনকন্ঠের শাহজাদপুর নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ন পারভেজ শাব্বির।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাতে পীরজাদা সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির ওয়ায়েসী দরবার শরীফের কাজ দ্রুত সম্পন্ন করতে দরবারের আশেকান, ভক্তবৃন্দসহ সকলকে দোয়া করতে বলেন।
মোনাজাতে অন্যান্যের মধ্যে শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এমএ জাফর লিটন, সাধারন সম্পাদক মোঃ আল আমিন হোসেন, সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য বিমল কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি রাসেল সরকার, শফিউল হাসান চৌধুরী লাইফ, মোঃ শামছুর রহমান শিশির, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লাবলু, প্রচার সম্পাদক মির্জা হুমায়ুন, এশিয়ান টিভির শাহজাদপুর প্রতিনিধি ওমর ফারুক, সাংবাদিক সাগর বসাক, শফিকুল ইসলাম পলাশসহ অসংখ্য ভক্ত ও আশেকানেরা অংশ নেন। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে চড়াচিথুলিয়া গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক, রোববার, ৭ অক্টোবর-২০১৮ খ্রিষ্টাব্দ : আজ (রোববার) বিকেলে শাহজাদপুর উপজেলার পোতা...
ধর্ম
শাহজাদপুরে ৯৩ দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনীদের সহিত ড. এম এ মুহিত
ব্যাপক উৎসব উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের ৯৩টি দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনী
জাতীয়
করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে বসছে মোবাইল কোর্ট
করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রদত্ত নির্দেশনা বাস্তবায়ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করবে প্রশাসন।...
বাংলাদেশ
দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১...
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
আইন-আদালত
উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক নাসির ও তার সহযোগী ইয়াবাসহ গ্রেপ্তার
উল্লাপাড়া প্রতিনিধিঃ বুধবার রাতে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ...
