শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
1 মোঃ মুমীদুজ্জামান জাহান,শাহজাদপুর সংবাদ ডটকমঃ শাহজাদপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার পৌর এলাকাসহ ১৩ টি ইউনিয়নের ৯৬ টি প্রাথমিক বিদ্যালয় ০৩ টি মাদ্রাসা, ১০ টি হাইস্কুল ও ১ টি কলেজ বন্যার পানিতে ডুবে গেছে। এর মধ্যে ৬০ টি প্রাথমিক বিদ্যালয় ভবন ৩ থেকে ৫ ফুট পানির নিচে ডুবে গেছে। বাকী ৩৬ টি বিদ্যালয়ের মাঠ আশপাশ এলাকা ও বারান্দা বন্যার পানিতে ডুবে গেছে। এসব বিদ্যালয়ের মেঝের মাটি, দেওয়াল ধ্বসে গিয়ে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। বন্যা কবলিত এসব বিদ্যালয় গুলিতে এখনও পর্যন্ত সরকারিভাবে ছুটি ঘোষনা না করায় ৫০ হাজার ছাত্র-ছাত্রীরা চরম ঝুকি নিয়ে বিদ্যালয়ে গমন করছে। অপরদিকে বিদ্যালয় ভবন ডুবে যাওয়ার কারনে এসব বিদ্যালয় উচু স্থানে, বাড়ীর উঠানে ও মসজিদের বারান্দায় ক্লাস চালানো হচ্ছে। শিক্ষার্থীরা কলার ভেলা, ডিঙ্গি নৌকা অথবা বন্যার পানি সাঁতরিয়ে স্কুলে যাতায়াত করছে। এছাড়া, দিনভর ভেজা কাপড়ে থাকায় এদের মধ্যে সর্দি-জ্বর ও কাশি রোগ দেখা দিয়েছে। পানিতে ডুবে যাওয়া এসব বিদ্যালয় গুলো হলো চৌড়াপাচিল, রানীকোলা, ধিতপুর, ছোটচামতারা, কুরসিধিতপুর, সোনাতনী, ডুমুড়িয়া, বাঙ্গালা, আগ-বাঙ্গালা, আরজি বানতিয়ার, সাহেবপাড়া, পুকুরপাড় লক্ষমতি, পাইক দিঘুলিয়া, গুপিয়াখালি, শ্যামবাড়ীয়া, দুর্গাপুর, চকহরিপুর, তারটিয়া, ফকিরপাড়া, বর্ণিয়া, বিয়ানপুরগোপিনাথপুর, শিমুলকান্দি, করশালিকা পুরানপাড়া, করশালিকা স্যান্নালপাড়া, রূপবাটি, ভুলবাঘুটিয়া, পূর্বখারুয়া, চরবাশুরিয়া, চুলধরি, জোতপাড়া, চরবাচড়া, মোনাকোষা, উত্তরজামিরতা, চরপোরজনা, বাঔখোলা, রূপনাই পূর্বপাড়া, হামলাককোলা, বাতিয়াপূর্বপাড়া, মূলকান্দি মোল্লাপাড়া, পূর্বজগতলা, কাশিপুর, মৌকুড়ি, সদামারা, মোয়াকোলা, বড়ধুনাইল, বাগধুনাইল, শেলাচাপড়ী পশ্চিম, হাতকোড়া, নূনদহ, নন্দলালপুর, চিনাধুকুরিয়া, ভাটপাড়া, পূর্বচরকৈজুরী, ধলাই, স্বরূপপুর, রতনদিয়া, জিগারবাড়ীয়া, বৃ-আঙ্গারু কাচাড়ীপাড়া, মাকড়া, কৈজুরী, খারুয়াজংলা, লোচনাপাড়া, বাচড়া, ব্রাহ্মনগ্রাম,চিথুলিয়া, চরআঙ্গারু, সরাতৈল, ব্রজবালা, মশিপুর, উল্টাডাব, মূলকান্দি, সরাতৈল চেংটারচর, ঘোড়াশাল, গোপিনাথপুর, কাদাইবাদলা, আঙ্গারু, ভেন্নাগাছি, চরবেতকান্দি, মোহাম্মদপুর, গোপালপুর, চরনারুয়া, চরনরিনা, চরনরিনা পশ্চিম, রেশবাড়ী, ভাইমারা, রূপসী, ঘাটাবাড়ী, সৈয়দপুর, দাদপুর, আগনুকালী, ছোটমহারাজপুর, রতনকান্দি, ঘোড়শাল, জয়রামপুর, কাঁকুরিয়া, চরবাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। কৈজুরী, জগতলা, সোনাতনী দাখিল মাদ্রাসা, বানতিয়ার, ধুনাইল, আন্ধারমান্কি, জামিরতা, জামিরতা গার্লস, সোনাতনী, ঘোরশাল বালিকা, কায়েমপুর, বিনোটিয়া উচ্চ বিদ্যালয় ও জামিরতা ডিগ্রি কলেজ বন্যার পানিতে ডুবে গেছে। এছাড়া উপজেলার অন্যান্য বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

লিচু গাছে আম! দেখতে লোকের ভিড়

বাংলাদেশ

লিচু গাছে আম! দেখতে লোকের ভিড়

আমগাছে আম ধরে, জামগাছে জাম। সে নিয়ম অনুযায়ী লিচুগাছে লিচু ছাড়া অন্য ফল ধরার কথা নয়। কিন্তু এ নিয়ম ভেঙে ঠাকুরগাঁও সদর উপজ...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...