বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : গতকাল বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমানের নির্দেশনায় থানা পুলিশের একটি বিশেষ দল পৌর এলাকার মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১'শ পিছ ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদক ফেন্সিড্রিলসহ কুখ্যাত মাদক সম্রাট পারুল ইসলাম (৪৮) ও কামাল হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে ও গতকালই তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমানের নির্দেশনায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে এম রাকিবুল হুদা, পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আসলাম হোসেনের নেতৃত্বে থানার এসআই এসলাম আলী, এএসআই মেহেদুল ইসলাম, এএসআই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে শাহজাদপুর পৌর এলাকার মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের উত্তর পাশ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সাহাপাড়া মহল্লার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে আন্তঃজেলার কুখ্যাত মাদক সম্রাট পারুল ইসলাম (৪৮) ও একই থানার ছত্রাসিয়া মহল্লার মৃত ইসরাইলের ছেলে মাদক সম্রাট কামাল হোসেন (৪৫)কে ১'শ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, 'চলমান মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।'

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি