বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়ার নির্দেশে পরিচালিত বিশেষ পুলিশী অভিযানে ১’শ পিছ ইয়াবা, ২ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ বছরের দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার হয়েছে। তাদের সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। শাহজাদপুর থানার ডিউটি অফিসার জানায়, গত বৃহস্পতিবার রাতে থানার এসআই তৈয়ব সঙ্গীয় পুলিশ ফোর্সসহ পৌরসদরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শক্তিপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মাদক ব্যবসায়ী সুলতান (৩৮) কে ১’শ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অন্যদিকে, এসআই কমল কুমার দেবনাথ, এএসআই সাইফুল, এএসআই ফিরোজ ও এএসআই আশুতোষ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ যমুনা তীরবর্তী জামিরতা বাজারের বটতলা এলাকায় অভিযান চালিয়ে জামিরতা উত্তরপাড়া মহল্লার মৃত মজিবরের ছেলে মিলন মন্ডল (২৮) কে ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধেও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, এএসআই সাইফুলের নেতৃত্বে দ্বারিয়াপুর নতুন পাড়া চড়া এলাকায় অভিযান চালিয়ে বাচ্চু নামের ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...