মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি: মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শাহজাদপুর থানা পুলিশ প্রায়শই বিভিন্ন কুখ্যাত মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্যসহ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করছে। এরই অংশ হিসেবে আজ সোমবার ভোররাতে শক্তিপুর থেকে ১’শ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ আলী নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এসআই ফারুক আজম বাদী হয়ে শাহজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-১৮, তারিখ : ১৬-০১-১৭ খ্রি.)। ধৃত গাঁজা ব্যবসায়ীকে আজই জেল হাজতে প্রেরণের কথা রয়েছে। থানা পুলিশ জানায়, আজ সোমবার ভোররাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ও ওসি (তদন্ত) মনিরুল ইসলামের নির্দেশে থানার এসআই ফারুক আজম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ পৌরসদরের শক্তিপুর পূর্বপাড়া মহল্লা থেকে ১’শ গ্রাম গাঁজাসহ (৩০ পুরিয়া) একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে গাঁজা ব্যবসায়ী মোহাম্মদ আলী (৩০) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে ওই গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা