বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুর থানা পুলিশ রমজানের ১০ দিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছে। চলমান ওই অভিযানে গ্রেফতার আতংকে মাদক ব্যবসায়ীরা গাঁ ঢাকা দিয়েছে। থানা পুলিশ জানায়, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে রমজানের ১ম ১০ দিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা, ফেনসিড্রিল, গাঁজা, হেরোইনসহ মাদকদ্রব্য উদ্ধার ও বেশ কয়েকজন দাগী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। মামলা দায়ের হয়েছে ১৫ টি। ওই বিশেষ অভিযানে শাহজাদপুরের দ্বারিয়াপুরের মাদক স¤্রাট সবুজ, হেরোইন বিক্রেতা আলমগীর, শফি, নাজিম ওরফে লাদেন, আবুল কালাম, মুক্তার হোসেন মুক্তো, ফারুক শেখ, ইয়াবাবিক্রেতা নাজমুল ওরফে সবুজ, পুকুড়পাড়ের শামীমসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমান মাদকদ্রব্য। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া জানান,‘ শাহজাদপুর থানায় যোগদানের পর থেকেই মাদক নির্মূলে কাজ করে চলেছি। শাহজাদপুরে হয় মাদক থাকবে, না হয় আমি থাকবো।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দল ঘোষণা

খেলাধুলা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দল ঘোষণা

ভিসি বলেন, জাতির পিতার নামাঙ্কিত এই স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দেশের যুবসমাজের শারীরীক, মানসিক ও স্বাস্থ্যগত উন্নতি সাধনের প...