মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : সিএনজি টেম্পুর যাত্রী শাহজাদপুর ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা সুলতানা (উষা)’র ব্যাগে ছিলো ৪ লাখ টাকার স্বর্ণালংকার। গত শুক্রবার রাত ৯ টার দিকে শিক্ষক নাজমা সুলতানা শাহজাদপুর পৌরসদরের দ্বারিয়াপুর মহল্লা থেকে একটি সিএনজি টেম্পুতে উঠে পাঠানপাড়াস্থ খটটু মিয়ার মাংসের দোকানে নামেন। ওই শিক্ষকের কাছে ছিলো ২টি ব্যাগ। ভূলে তিনি ১টি ব্যাগ নিয়ে নেমে পড়েন। চলে যায় অপরিচিত সিএনটি টেম্পু চালক। পরে শিক্ষক নাজমা তার ২য় ব্যাগ খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহুকে অবহিত করেন। রাতেই আমিরুল ইসলাম শাহু বিষয়টি হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা গ্রামের মনছের সর্দারের ছেলে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সিএনজি টেম্পুর স্থানীয় চেন মাষ্টার মোক্তার হোসেনকে অবহিত করেন। যুবলীগ নেতা ও চেন মাষ্টার মোক্তার এ বিষয়ে শুক্রবার রাত ১১ টার দিকে শিক্ষক নাজমার সাথে কথা বলে সিএনজি চালককে চেনেন কী না -এ বিষয়ে জানতে চান। শিক্ষক নাজমা সুলতানা উষা শুধু এটুকুই বলতে পারেন যে চালক ছিলো অল্প বয়সী এবং সিএনটি টেম্পুটি ছিলো নতুন। এর বেশী কোন তথ্য দিতে না পারলেও যুবলীগ নেতা ও চেন মাষ্টার মোক্তার হোসেন তার আওতাধীন সকল চালকের মধ্যে ৪ জনকে তলব করে পাঠান এ বিষয়ে জানার জন্য। ৩ জন চালক এ ব্যাপারে কোন তথ্য দিতে না পারলেও অপর চালক ভাটপাড়া গ্রামের ফরিদ (১৮) অবশেষে স্বীকার করেন ব্যাগটি তার হেফাজতে রয়েছে। তখন মোক্তার হোসেন ব্যাগটি চালক ফরিদের কাছ থেকে উদ্ধার করে আজ শনিবার দুপুরে পৌর আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম শাহুর কাছে নিয়ে যান। এ সময় ব্যাগের মালিক শিক্ষক নাজমা সুলতানা উষাকে ফোনে সেখানে ডাকা হয়। ব্যাগটি সনাক্ত করতে পেরে তারা খোঁয়া যাওয়া ব্যাগটি অবশেষে শিক্ষক নাজমা সুলতানা উষার কাছে হস্তান্তর করেন। নাজমা সুলতানা ব্যাগটি খুলে ভেতরে দেখে শুনে জানান, ‘ ভেতরে যে স্বর্ণালংকার ও যা যা ছিলো সবই ঠিকঠাক রয়েছে। এ সময় তিনি আনন্দে আপ্লুত হন এবং মহতী এ কাজের জন্য পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু ও হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, চেন মাষ্টার মোক্তার হোসেনের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিকে, যুবলীগ নেতার বুদ্ধিমত্তায় হারিয়ে যাওয়া ৪ লাখ টাকার স্বর্ণালংকার ১৫ ঘন্টার মধ্যে উদ্ধার ও মালিকের কাছে হস্তান্তরের ঘটনায় এলাকার সুধী মহল বিষয়টিকে বিরল নজির হিসেবে আখ্যায়িত করেছেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।