শাহজাদপুর সংবাদদাতাঃ শাহজাদপুর উপজেলার চরবাচড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার সকালে দু’দল গ্রামবাসির মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক ঘন্টা ব্যাপী এ সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। উভয় পক্ষই লাঠি, ফালা, হলঙ্গা নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর ঝাপিয়ে পরে। এতে লাঠি ও ফালার আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে মোনছের,শাহীন,আলীম,রউফ,সেলিনা,আল্পনা,শিরিনা,পলি,কাজলি ও শাহিনুরকে শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে একটি জমির মালিকানা নিয়ে হামিদ আলী গ্রুপের সাথে মোনছের মোল্লা গ্রুপের বিরোধ চলে আসছিল। এ দিন ওই জমিতে মোনছের মোল্লা গ্রুপের লোকজন ফসল বুনতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে এ হামলা সংঘর্ষ বেধে যায়। এ ব্যাপারে উভয় পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে ওসি তদন্ত মনিরুল ইসলাম জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
বাংলাদেশ
অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ
বাংলাদেশ
শিবচর করোনা মুক্ত, আক্রান্তদের সবাই সুস্থ
আন্তর্জাতিক
উহানে একদিনে ১ লাখ ১৩ হাজার পরীক্ষা
মহামারী করোনাভাইরাসের উৎসস্থল চীনের উহানে একদিনে ১ লাখ ১৩ হাজার ৬০৯ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। নতুন করে প্রাণঘাতী...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে ত্রাণ আত্মসাতের দায়ে তিন ইউপি সদস্য বরখাস্ত
সরকারি চাল আত্মসাৎ ও বিতরণে অনিয়মের দায়ে সিরাজগঞ্জের তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণ...
