বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বিশেষ প্রতিনিধি : হত্যা মামলার পলাতক আসামীর পুরুষশূন্য বাড়িতে গিয়ে বাদীপক্ষের লোকজন কর্তৃক আসামীর মাকে হকিস্টিক দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা মহল্লায়। হত্যা মামলা দায়েরের পর পাড়কোলা গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ায় আহত রিতা খাতুন ওরফে কোমেলা (৫০) থানায় অভিযোগও দায়ের করতে পারছেন না বলেও তিনি অভিযোগ করেছেন। সরজমিন পরিদর্শনকালে এলাকাবাসী জানায়, গত ৩ মে (রোববার) সকালে শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গ্রামে মাইকে ঘোষণা দিয়ে পৌর কাউন্সিলর বেল্লাল হোসেন গ্রুপ এবং সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পীযুষ গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় বেল্লাল গ্রুপের সমর্থক আলী আজগর নামের ১ মহল্লাবাসী নিহত হয়। আলী আজগর হত্যা মামলায় ৮৫ জন নামীয়সহ বেশ কয়েকজন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ছেলে। সেই মামলায় ভিকটিমের ছেলে শাহীন নামীয় আসামী হওয়ায় সে পলাতক রয়েছে। এ পালিয়ে থাকার সুযোগে গত ৭ মে (বৃহস্পতিবার) সকালে কাউন্সিলর বেল্লাল হোসেন তার কয়েক জন সমর্থককে সাথে নিয়ে পাড়কোলা উত্তরপাড়া স্কুল ঘরের পিছনে শাহীনের বাড়ি গিয়ে ভিকটিম রিতা খাতুনকে হকিস্টিক দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে বলে ভিকটিম রিতা খাতুন অভিযোগ করেন। বর্তমানে তিনি প্রাণ ভয়ে গ্রাম ছেড়ে অন্যত্র রয়েছেন। উত্তর-দক্ষিণ লম্বা প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এবং প্রায় সাড়ে পাঁচ হাজার লোকের বসবাসের এ বিশাল গ্রামটিতে বর্তমানে পুলিশ ক্যাম্প করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে থানা পুলিশ। বৃহদাকার এ গ্রামে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দিনে এবং বিশেষ করে রাতের আঁধারে বেল্লাল গ্রুপের লোকজন পীযুষ গ্রুপের সমর্থক এমতা, পলান, শামীম, আউয়াল, এরশাদ, আমির, হামিদ, কালাম, শহীদ, হয়রত, কায়ছার, সিদ্দিক, ফকরুলের বাড়িঘরসহ বেশ কয়েকটি বাড়িঘর, দোকানপাট, তাঁতকারখানা ভাংচুর ও লুটপাট করছে বলেও এলাকাবাসী অভিযোগ করেছে। নাম প্রকাশ না করার শর্তে আসামী গ্রুপের বেশ কয়েকজন যুবতী, নারী, মহিলা গৃহবধু অভিযোগে আরও জানান, ‘তারা খুব ভয়ে ভয়ে দিন যাপন করছে। বেল্লাল গ্রুপের বেশ কিছু বখাটে যুবক দল বেঁধে এসে তাদের শ্লীলতাহানী ও সম্ভ্রমহানীর ইঙ্গিত দিচ্ছে ও ভয়ভীতি দেখাচ্ছে। আসামী পক্ষের মহিলারা ক্যাম্প ও পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে তাদের সুরক্ষার জোর দাবি জানান। অপরদিকে, বেলাল গ্রুপের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে পৌর কাউন্সিলর বেল্লাল হোসেন জানান, ‘মাথায় কোপের আঘাতে আমি নিজেই অসুস্থ্য। উঠে দাঁড়াতে পারছি না। দাঁড়ালেই মাথা ঘোরে। আমি কিভাবে অন্যকে মারতে পারি?’

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

করোনায় মারা গেলেন অভিনেত্রী বিজরীর বাবা

বিনোদন

করোনায় মারা গেলেন অভিনেত্রী বিজরীর বাবা

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন জনপ্রিয় নাট্য অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা এবং বিশিষ্ট টেলিভিশন ব্...