সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে কৈজুরি বাজারে সোমবার (২৭জুলাই) সকালে স্বাস্থ্য বিধি অমান্য করে ৮ হাজার ২২৯ জন হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে ৮২.২৯০ টন ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এতে কৈজুরি ইউনিয়নের হাজার হাজার নারী, পুরুষ ও শিশু নতুন করে করোনা ঝুকিতে পড়েছে। ঈদের পরে এ ইউনিয়নের গ্রাম গুলিতে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশংকায় এলাকাবাসি আতংকিত হয়ে পড়েছে। এ বিষয়ে কৈজুরি গ্রামের শহীদ প্রামাণিক, পাথালিয়াপাড়া গ্রামের সজিব হোসেন, চান প্রামাণিক, চরকৈজরি গ্রামের মমিন খান, গোপালপুর  গ্রামের মনো সরকার, পাঁচিল গ্রামের হেকমত আলী, জয়পুরা গ্রামের নূরুজ্জামান, গুপিয়াখালি গ্রামের সিদ্দিক বলেন, সকাল থেকে ত্রাণ বিতরণ শুরু করা হলেও ত্রাণ গ্রহীতাদের মধ্যে ২/১ জন ছাড়া অধিকাংশ ব্যক্তির মাক্স ব্যবহার করেনি। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় না রেখে একজন আরেকজনের গা ঘেষাঘেষি করে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে ভিড় জমিয়ে ত্রাণ নিতে দেখা গেছে। এ সময় সেখানে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, মেম্বরগণ ও ট্যাগ অফিসার উপস্থিত থাকলেও তারা এ বিষয়ে কোন পদক্ষেপ নেননি বলে তারা অভিযোগ করেন। এ বিষয়ে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বারবার বলার পরও কেউ এ বিষয়ে কথা না শোনায় এ অবস্থা হয়েছে। এ ছাড়া প্রায় ৮ হাজার ২২৯ জন লোক এক সাথে ত্রাণের জন্য হাজির হওয়ায় শত চেষ্টা করেও কাজ হচ্ছে না। এ ছাড়া উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সোমবার সকালে স্বাস্থ্য বিধি অমান্য করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ বিষয়ে জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান বলেন, বারবার লোকজনকে দূরত্ব বজায় রাখতে অনুরোধ করা হলেও তারা কথা না শোনায় এ অবস্থা হয়েছে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলতে প্রতিটি চেয়ারম্যানকে কঠোর ভাবে বলা হয়েছে। তারপরেও লোকজন কথা না শোনায় এ অবস্থা হয়েছে। এরপরে এ বিষয়ে আরো শতর্কতা অবলম্বন করা হবে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন বলেন, সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে বার বার মাইকিং করা হয়েছে। এ ছাড়া সবাইকে এ ব্যাপারে বারবার সর্তক করা হয়েছে। তারপরেও লোকজনের মধ্যে সচেনতার অভাবের ফলে এ অবস্থা হয়েছে। এ বিষয়ে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্রঃ আজকেরজাহানডটকম

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...