শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল শুক্রবার দুপুরে পুলিশ শাহজাদপুর উপজেলার পোরজনা ঘোষ পাড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে গৃহবধু শিউলী রাণী ঘোষ (২০) এর লাশ উদ্ধার করেছে। নিহতর গৃহবধুর পিতা কেষ্টপদ ঘোষ জানিয়েছেন তার মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছে। অপর দিকে শশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে দাবি করেছে। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার পোরজনা ঘোষ পাড়া গ্রামের রতন চন্দ্র ঘোষের সাথে ২ বছর আগে পাবনার বনোয়ারী নগর ফরিদপুরের কেষ্টপদ ঘোষের মেয়ে শিউলী রাণী ঘোষের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে ও পারিবারিক কলহের জের ধরে তাকে দীর্ঘদিন ধরে নির্যতন করে আসছে। এরি জের ধরে বৃহস্পতিবার রাতের কোন এক সময় তাকে শ্বাস রোধে হত্যা পর লাশ ঝুলিয়ে রেরেছে বলে বাদী জানিয়েছে। তাদের ৬ মাসের একটি ছেলে সন্তানও রয়েছে। গৃহবধুর শশুর বাড়ির লোকজন দাবি করেছে স্বামীর সাথে কলহের জের ধরে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যপারে শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাত মর্গে পাঠিয়েছে। এ ব্যপারে শাহজাদপুর থানার এএসআই আব্দুস সামাদ জানান শিউলী রাণী মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়ায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা উদ্ধার করা সম্ভব হবে। এদিকে গ্রেফতার এড়াতে স্বামী রতন সহ শশুরবাড়ির লোকজন বাড়ী ঘর ফেলে পালিয়ে গেছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
জাতীয়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...
