বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে মায়ের সাথে অভিমান করে আরিফা খাতুন (১৫) নামের জামিরতা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রীর আত্মহত্যা করেছে। আজ শনিবার দুপুরে উপজেলার গালা ইউনিয়নের ভুলবায়রা গ্রাম থেকে স্কুল ছাত্রী আরিফার লাশ উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ। নিহত আরিফা ভুলবায়রা গ্রামের আলতাব হোসেনের মেয়ে বলে জানা গেছে। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিক জানান, ‘স্কুল ছাত্রী আরিফা তার মায়ের কাছে জামা কাপড় কেনার জন্য কিছু টাকা চেয়েছিলো। ওই টাকা না পেয়ে সে মায়ের উপর অভিমান করে গতকাল শুক্রবার রাতে তার নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত স্কুলছাত্রীর উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অপরদিকে, শাহজাদপুরে আরজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার বিকেল ৫ টায় উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। সেই বেলতৈল ইউপি’র চরকাদই গ্রামের গাজী মোল্লার স্ত্রী বলে জানা গেছে। শাহজাদপুর থানার এসআই গোলজার হোসেন জানান, উপজেলার চরকাদই গ্রামের জহির মোল্লার ছেলে হাফেজ বেলাল হোসেন (২৫) সাথে গৃহবধু আরজিনার পরকীয়া সম্পর্ক ছিল। পরকীয়ার টানে গত ২৮ জুন বিয়ে করার উদ্দেশ্যে বাড়ি থেকে দুই জন পালিয়ে যায়। এরপর পরিবারের লোকজন তাদের আটক করে গ্রাম্য শালিষের মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা করে। এ ঘটনার পর গৃহবধূ আরজিনা তার বাবার বাড়িতে থাকতো। হাফেজ বেলালের সাথে বিয়ে না হওয়ার কারণে গত কয়েক দিন ধরে সে খাওয়া-দাওয়া ও কথাবার্তা বন্ধ করে দেয়। আজ শনিবার সকাল ৮ টার দিকে আরজিনাকে তার বাবার বাড়ির একটি ঘরে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর স্থানীয় ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায় নি। এ ব্যাপার থানায় একটি ইউডি মামলা হয়েছে। অন্যদিকে, গৃহবধুর মৃত্যুর পর থেকে পরকীয়ার প্রেমিক হাফেজ বেলাল গাঁ ঢাকা দিয়েছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

রাজনীতি

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

শাহজাদপুর সংবাদ ডটকম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশ...