বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিনিধি, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিস্টাব্দ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের চুনিয়াখালিপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে রংধুন কিন্ডার গার্টেন এন্ড মডেল হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্রী ফাহমিদা ইসলাম মুন্নী (১৪) সাপের কামড়ে মারা গেছে। মঙ্গলবার রাতে এ করুণ ঘটনাটি ঘটে। নিহতর পরিবার সূত্রে জানা যায়,মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে খাওয়া-দাওয়া শেষে মুন্নী নিজ বিছানায় ঘুমিয়ে পড়ে। রাতের আধাঁরে তার বাম পায়ে একটি বিষধর সাপ দংশন করে। এসময় মুন্নীর আর্তচিৎকারে তাকে পোতাজিয়াস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে সাপের কামড়ের কোন ভ্যাকসিন না থাকায় তাকে রাউতারা ওঝার কাছে নেয়া হয়। ওঝা ঝাড়ফুঁক দিয়ে বিষ নেমে গেছে বলে পায়ে রশির বাধন খুলে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। পরে তার শারীরীক অবস্থার চরমাবনতি ঘটলে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তোরাব আলী জানান, ‘দীর্ঘদিন ধরে সাপের বিষ নাষক ও জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় সাপে কাটা ও কুকুরে কামড়ানো রোগীদের আমরা চিকিৎসাসেবা দিতে পারছি না।’ আগামীকাল (বৃহস্পতিবার) রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাইস্কলে নিহতের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক কর্মসূচী ঘোষণা করেছেন অধ্যক্ষ শহীদুল ইসলাম শাহীন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

বগুড়ায় সিআইডির হাতে দুলালী হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

অপরাধ

বগুড়ায় সিআইডির হাতে দুলালী হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

সিআইডি বগুড়া জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদারের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ হাসান শামীম ইকবালের...

ইসি সম্পর্কে ফখরুলের বক্তব্য সম্পূর্ণ অসত্য, বানোয়াট : কাদের

রাজনীতি

ইসি সম্পর্কে ফখরুলের বক্তব্য সম্পূর্ণ অসত্য, বানোয়াট : কাদের

নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ‘আপত্তিকর’ আখ্যা দিয়ে এর নিন্দা ও প্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

উন্নয়নের কারণেই চিরদিন শাহজাদপুর আসন নৌকার দখলে থাকবে- আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি

রাজনীতি

উন্নয়নের কারণেই চিরদিন শাহজাদপুর আসন নৌকার দখলে থাকবে- আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জ-২ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...