বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : সাংবাদিক শিমুল হত্যা মামলার ৮ নং এজাহার নামীয় আসামী দুলাল হোসেন (৪৮) কে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোররাতে পাবনা জেলার ফরিদপুর উপজেলার মৃধাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। থানার ডিউটি অফিসার এএসআই শারমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোররাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, সাংবাদিক শিমুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, এসআই কমল কুমার দেবনাথ, এসআই ফরিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পাবনা জেলার ফরিদপুর উপজেলার মৃধাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী দুলাল সটকে পড়ার চেষ্টা করলেও অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুলাল হোসেন পৌর সদরের বাড়াবিল মহল্লার হাজী ইসমাইল হোসেনের ছেলে বলে জানা গেছে। ধৃত দুলালের বিরুদ্ধে বিজয়ের ওপর হামলার ঘটনায় থানায় অপর একটি মামলা রয়েছে। ওই মামলায় সে ৭ নং এজাহারভূক্ত আসামী। এ নিয়ে সাংবাদিক শিমুল হত্যা মামলায় মোট ১২ জন আসামীকে গ্রেফতার করলো থানা পুলিশ।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!