মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির/ রাজীব রাসেল : গতকাল মঙ্গলবার রাতে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামে দৈনিক সমকাল প্রতিনিধি ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক প্রয়াত আব্দুল হাকিমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ত্বরিকায়ে খাছ মোজাদ্দেদীয়ার পরিচালক, পীর ছাহেব,শাহজাদপুরী আলহাজ্ব আফসার আলী খাছ মোজাদ্দেদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই দোয়া মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন, হযরত মাওলানা আব্দুস সকুর ছাহেব-(আতাইকুলা, পাবনা ), হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর মাজার প্রাঙ্গণের মখদুমিয়া জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আলী আকবর ছাহেব, দ্বারিয়াপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সুলতান ছাহেবসহ স্থানীয় ওলামায়ে কেরামগন। গত ২ ফেব্রুয়ারি মেয়র মিরু, মিন্টুসহ স্বশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে পরদিন উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য ঢাকায় নিয়ে যাবার পথে তিনি মারা যান। সেই সৎ, নির্ভীক, আদর্শবান, ন্যায়বান বিশিষ্ট সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের আত্মার মাগফেরাত কামনা ও তাঁর জন্য দোয়া খায়েরের জন্য ওই মাহফিলের আয়োজন করেছেন তাঁত আত্মীয়স্বজনেরা। দোয়ার মাহফিলে বয়ান শেষে সাংবাদিক শিমুলের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দু’আ পরিচালনা করেন, ত্বরিকায়ে খাছ মোজাদ্দেদীয়ার পরিচালক আলহাজ্ব আফসার আলী পীর কেবলা ছাহেব-শাহজাদপুরী। দু’আ শেষে নেওয়াজ বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা