বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রেস ক্লাবের সদস্য জয়যাত্রা টেলিভিশন ও দৈনিক সকালের সময় পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি মিলন মাহফুজের মাতা ডায়া নিবাসী মোছা : মনোয়ারা বেগম (৬০) মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৯ টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকাল ১০ টায় শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া কবরস্থান সংলগ্ন স্থানে মরহুমার নামাজে যানাজা শেষে ডায়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, সাংবাদিক মিলন মাহফুজের মাতা মনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশপূর্বক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফিসহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।