শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
আবুল কাশেম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান।  ১৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে থানার অভ্যর্থনা কক্ষে এ মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান। তিনি তার বক্তব্যে বলেন, মাদক ও জুয়ার সাথে আমার কোন আপোস নাই। আমার প্রথম কাজই হবে শাহজাদপুরকে মাদক মুক্ত করা। মাদক ও জুয়ার সংবাদসহ সমাজে যেকোন অপরাধ সংঘটিত হওয়া মাত্রই অথবা সংঘটিত হওয়ার পূর্বাভাস পাওয়া মাত্রই তাকে জানানোর জন্য তিনি সাংবাদিকদের আহবান জানান। তিনি আরও বলেন, পুলিশ বিভিন্ন প্রকার অপরাধীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করলেও আইনের ফাঁক-ফোঁকর দিয়ে তারা বেড়িয়ে এসে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। এজন্য সমাজ থেকে অপরাধ দূর করা পুলিশের জন্য কঠিন হয়ে পড়েছে। কিন্তু, এতে তো থেমে থাকা যাবে না। পুলিশি আইন প্রয়োগ করে সমাজকে অপরাধ মুক্ত রাখতে হবে। আমি আন্তরিকভাবে সে চেষ্টা করে যাবো। মত বিনিয়ম সভায় বক্তব্য রাখেন- শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, আসলাম আলী, সাগর বসাক, হাসানুজ্জামান তুহিন, এম.এ জাফর লিটন, আলামিন হোসেন, রাজিব রাসেল প্রমুখ। এ সময় প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”