বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
কোভিট- ১৯ মোকাবেলায় অনলাইন নিউজ পোর্টাল ‘শাহজাদপুর সংবাদ ডট কম’ এর পক্ষে থেকে রোববার শাহজাদপুরে কর্মরত সকল সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদদের চেয়ারম্যান উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ‘শাহজাদপুর সংবাদ ডট কম’ এর গণসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন, ‘শাহজাদপুর সংবাদ ডট কম’ এর বার্তা সম্পাদক শামছুর রহমান শিশির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, প্রেস ক্লাব শাহজাদপুর এর সাধারন সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক সাবেক জিএস আরিফুল ইসলাম পলাশ। করোনা ভাইরাস থেকে সাংবাদিকদের নিরাপদ রাখতে এ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ‘শাহজাদপুর সংবাদ ডট কম’ এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার। প্রধান অতিথি শাহ মোঃ শামসুজ্জোহা তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাসে আমরা সবাই আক্রান্ত। জনগণকে সচেতন করতে স্বাস্থ্য বিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তিনি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শাহজাদপুরের সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি এলাকার সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিরতণের জন্য ‘শাহজাদপুর সংবাদ ডট কম’ এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক শরীফ সরকার, বার্তা সম্পাদক শামছুর রহমান শিশির, নিজস্ব প্রতিবেদক এমএ হান্নান শেখসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি শাহজাদপুর সংবাদ ডটকম ও ফেসবুক গ্রুপ সার্কেল শাহজাদপুর এর উদ্যোগে সরাসরি সম্প্রচার করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দল ঘোষণা

খেলাধুলা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দল ঘোষণা

ভিসি বলেন, জাতির পিতার নামাঙ্কিত এই স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দেশের যুবসমাজের শারীরীক, মানসিক ও স্বাস্থ্যগত উন্নতি সাধনের প...