শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল সোমবার রাতে শাহজদপুর পৌর সভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দুলাল হোসেনকে পুর্ব বিরোধের জের ধরে হাসান আলী গ্রুপের লোকজন মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনার জের ধরে দুলাল গ্রুপের লোকজন, উপজেলার বাড়াবিল প্যাচপাড়া গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে হাসান আলী গ্রুপের ৩ বাড়ি ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ করে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনা স্থল পরির্দশন করেছে। হামলা কারিরা পলাতক থাকায় পুলিশ তাদের এখনও গ্রেফতার করতে পারেনি। পুলিশ ও এলাকাবাসি জানায়,পূর্ব বিরোধের জের ধরে সোমবার বিকালে শাহজদপুর পৌর সভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দুলাল হোসেনকে হাসান গ্রুপের লোকজন মারপিট করে গুরুতর আহত করে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে দুলাল গ্রুপের লোকজন ক্ষুব্ধ হয়ে হাসান গ্রুপের ৩ বাড়িতে শসস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ করে। অগ্নিকান্ডে আসবাবপত্র সহ মূল্যবান জিনিসি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারিরা পালিয়ে যায়। এ ব্যাপারে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হাই ও এসআই রেজাউল করিম জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হামলা ও অগ্নিকান্ডে ঘটনা ঘটানো হয়েছে। এ ব্যাপারে উভয় পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। মামলা হলে প্রায়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে সরেজমিন বাড়াবিল পেচপাড়া গ্রাম ঘুরে দেখা যায়, এ হামলার পর ক্ষতিগ্রস্ত বাড়ীগুলো ধংসস্তুপে পরিনত হয়েছে। অপর দিকে হামলাকারিরা বাড়ী ঘর ছেড়ে পালিয়ে যাওয়ায় এসব বাড়ী ঘর জনশূন্য হয়ে পড়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত... শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
স্বাস্থ্য
করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
