শামছুর রহমান শিশির : শাহজাদপুর পৌরমেয়রের ছোট ভাই পিন্টু ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে স্থানীয় সাবরেজিষ্ট্রি অফিসের সামনে থেকে উঠিয়ে নিয়ে মেয়রের বাড়িতে আটক করে বেধড়ক মারপিট করে হাত পা ভেঙ্গে গুরুতর অবস্থায় ভ্যানে তুলে দেয়। এ খবর ছড়িয়ে পড়ায় বিকেলে এর প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগের কর্র্মী সমর্থকদের বিক্ষোভ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ কর্মীসমর্থকরা পৌর সভার মেয়র হালিমুল হক মিরুর মণিরামপুর মহল্লার বাসভবন ঘেরাও করে। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পৌরমেয়র হালিমুল হক মিরু তার শর্টগান থেকে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হয়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেও তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হসপিটালে স্থানান্তর করে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক শাহজাদপুরে কর্মরত সকল সাংবাদিক বিক্ষোভে ফেটে পড়ে। পৌর মেয়র ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতারের দাবিতে স্থানীয় প্রেসক্লাব থেকে সাংবাদিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে শাহজাদপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, ‘ পৌর মেয়রের ভাই পিন্টুকে গ্রেফতার করা হয়েছে এবং মেয়রের লাইসেন্সকৃত শর্টগান জব্দ ও ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়রের বাড়িসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
