বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ফারুক হাসান কাহার ঃ শাহজাদপুরে জমজমাট হয়ে উঠছে গরিবদের ঈদ মার্কেট। উচ্চ আয়ের মানুষেরা বিভিন্ন নামী-দামি মার্কেট থেকে ঈদের কাপড়সহ অন্যন্য সামগ্রী ক্রয় করতে পারলেও গরিব ও নিম্নআয়ের মানুষের একমাত্র ভরসা সরকারি কলেজ মাঠ ও এর পাশের ফুটপাতের মার্কেট ও বিভিন্ন রাস্তার পাশের দোকনগুলো। সরকারি কলেজ এর পাশের মার্কেটটি মূলত গরিবের মার্কেট হিসেবে পরিচিত। এখানে সব ধরনের মানুষ কাপড় কিনে থাকেন। কিন্তু এখন বর্তমানে উচ্চ আয়ের লোকজনও এখান থেকে কাপড়-চোপড় কিনে থাকেন। ঈদ যতই ঘনিয়ে আসছে এ মার্কেটের ব্যবসা ততই জমে উঠছে। অনেকে বেকার যুবক এখানে ব্যবসা করে লাভবান হচ্ছেন। সরেজমিনে ঘুরে দেখা যায়, কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ছোটদের পাশাপাশি বৃদ্ধরাও এখান থেকে কাপড় কিনছেন। তবে নারীদের কাপড় কিনতে বেশি লক্ষ করা গেছে। ঈদের আর কয়েকদিন বাকি আছে । ব্যবসায়ীরা আশা করছেন দিন যতই গড়াবে বেচাকেনাও ততই বাড়বে। তাছাড়া রাস্তার পাশের দোকানগুলোতে বিক্রি হচ্ছে আতঁর, টুপি, বেল্ট ও পাঞ্জাবি। এই মার্কেটগুলোতে ৫ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্তও কাপড় পাওয়া যায়। শার্ট ১৫০ থেকে ৫০০ টাকা, প্যান্ট ২০০ টাকা থেকে ৮০০ টাকা, পাঞ্জাবি ৩০০ থেকে ৪০০ টাকা, লুঙ্গি ২০০ থেকে ৪০০ টাকা, শাড়ি ৪০০ থেকে ৪০০০ টাকা. ফ্রর্ক ৩০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হয়। এছাড়া ছোটদের প্যান্ট এবং শার্ট ১০ টাকা থেকে ২০ টাকায় বিক্রি হয়। ঈদের কাপড় কিনেছেন তারিকুল ইসলাম। তিনি বলেন, আমি ঈদের কাপড় কিনলাম। আমাদের মতো নিম্নআয়ের মানুষদের জন্য এই সকল মার্কেটই ভরসা। এখানকার কাপড়ের মানও ভালো। আমি এখান থেকে প্রায় সবসময়ই কাপড় কিনে থাকি। এখানে কম দামে সব ধরনের কাপড়-চোপড় পাওয়া যায় । দাম একটু বেশি চায় তবে দামা দামি করে কিনতে হয় ।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...