বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুর হাইস্কুল মাঠে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলা ২০১৯ ক্রেতা বিক্রেতা আর দর্শনার্থীদের ভীরে জমজমাট হয়ে উঠেছে। মেলা শুরুর প্রথম দিকে ক্রেতা ও বিনোদন পিয়াসু দর্শনার্থীদের সংখ্যা তুলনামূলক কম হলেও বর্তমানে তা জমজমাট আকার ধারণ করেছে। শাহজাদপুর উপজেলার পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়ন এবং বিশেষ করে পার্শ্ববর্তী উল্লাপাড়া, বেলকুচি, বেড়া, সাথিয়া, এনায়েতপুরসহ বিভিন্ন স্থান থেকে বর্তমানে ক্রেতা ও দর্শনাথীরা আসতে শুরু করায় বর্তমানে তা জমজমাট হয়ে উঠেছে। পবিত্র মাহে রমজানেও শাহজাদপুরে শিল্প ও বাণিজ্য মেলা চলবে বলে মেলার আয়োজক মণিপুরী তাঁতী শিল্প জামদানী ও বেনারশী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন ও মোহাম্মদ আলম এ প্রতিবেদককে জানিয়েছেন। এদিকে, মেলায় আগত ক্রেতা ও বিনোদন পিয়াসুদের সাথে আলাপকালে জানা গেছে, শাহজাদপুর শিল্প ও বাণিজ্য মেলায় একদিকে যেমন রয়েছে পছন্দের সব ধরনের পন্যসামগ্রী। অন্যদিকে, শিশু কিশোরসহ সকল বয়সীদের জন্য বিনোদনের নানা আয়োজন করেছেন আয়োজকবৃন্দ। এবারের শিল্প ও বাণিজ্য মেলায় দেশি বিদেশি ১’শ টি স্টল নানা পসরা নিয়ে মেলায় অংশ নিয়েছে। স্বল্প মূল্যে দেশিয় তাঁতবস্ত্র, দেশি বিদেশি ইলেকট্রনিক্স সামগ্রী, প্রসাধনী সামগ্রী, বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, উপহার সামগ্রী, খেলনাসহ বলতে গেলে পছন্দের প্রায় সব ধরনের পন্যসামগ্রীই পাওয়া যাচ্ছে মেলাতে। এছাড়া এ মেলায় ৫টি প্যাভিলিয়ান, শিশু-কিশোরদের বিনোদনের জন্য নাগর দোলা, স্লিপার ওয়াটার বল, ওয়াটার বুট, টুইষ্টার নৌকা, প্রাইভেট কার খেলা, মেরিগোসহ নানা ধরনের ব্যাতিক্রমী আয়োজন করা হয়েছে । এছাড়া স্বপরিবারে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘দি লায়ন সার্কাস’ দেখার জন্যও বিনোদন পিয়াসুদের মেলায় আগমন সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশ চলচিত্র অঙ্গণের খ্যাতনামা নায়ক অমিত হাসান, এনার্জি বাদলসহ নিয়মিত চিত্র নায়িকাদেরও আগমন ঘটছে সার্কাসে। এলাকাবাসী চলচিত্র অঙ্গণের নায়ক নায়িকা ও খ্যাতনামা অভিনেতাদের একনজর নিজ চোখে দেখার জন্যও মেলায় ভীর জমাচ্ছেন।মেলার সার্বিক নিরাপত্বা ব্যবস্থা জোরদার করতে মেলার আশপাশে ৩২ টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে সার্বক্ষণিক নিরাপত্বার মনিটরিং করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...