বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার সকালে ৮৯ ব্যাচের বন্ধু সংগঠন ‘শিকড়’ - এর পক্ষ থেকে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ও অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে তাদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। শিকড় সংগনের সভাপতি গোলাম সাকলাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রফেসর নাসিম উদ্দিন মালিথা, বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুরের সহকারি পুলিশ সুপার আবুল হাসনাত, অধ্যক্ষ গোলাম সাকলাইন, রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ভিপি আব্দুর রহিম, প্রভাষক আবু সালেহ বিপ্লব, এসআই নুর মোহাম্মদ, সালাউদ্দিন আহমেদ, শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বিদ্যালয়ের কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও বই বিতরণ করা হয়। এবছর এ বিদ্যালয়ের এসএসসি, জেএসসি সহ সপ্তম শ্রেনী থেকে দশম শ্রেনীতে উত্তীর্ন ৯৮ জন জিপিএ-৫ এবং ৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দল ঘোষণা

খেলাধুলা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দল ঘোষণা

ভিসি বলেন, জাতির পিতার নামাঙ্কিত এই স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দেশের যুবসমাজের শারীরীক, মানসিক ও স্বাস্থ্যগত উন্নতি সাধনের প...