শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম,  বুধবার, ২২ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ :: এবার নিজ শাশুড়ি কর্তৃক নিজের জামাতার দোকান ভাংচুর ও প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে জামাতা বাদী হয়ে শাশুড়িসহ ৩ জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ১৫ আগস্ট শাহজাদপুর পৌর এলাকার নলুয়া মধ্যপাড়া মহল্লায় ঘটেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নলুয়া মধ্যপাড়া মহল্লার মৃত অনাথ সরকারের ছেলে মোকছেদ আলী (লালু) এর স্ত্রী রহিমা খাতুন তার পৈত্রিক সম্পত্তি থেকে আড়াই শতক জমি গত ২৭ জুন ২০১৬ খ্রিস্টাব্দ তারিখে স্বামী মোকছেদের নামে দলিলমূলে (দলিল নং-৪৮৪৭) রেজিষ্ট্রি করে দেন। তালতলা সংলগ্ন ওই জমিতে মোকছেদ আলী লালু গত ৭/৮ বছর ধরে মুদি ব্যবসা করে আসছেন। কিন্তু জমিটি লিখে দেয়ার পর থেকে জামাতা মোকছেদের পরিবারের সাথে শাশুড়ি সোনেকার পারিবারিক সম্পর্কের চরম অবনতি ঘটে। একপর্যায়ে, গত বুধবার মোকছেদের শাশুড়ি সোনেকা বেগম (৫৫), শ্যালকের স্ত্রী ফরিদা খাতুন (৩৫) ও শ্যালিকা মমতা খাতুন (৩৫) পরিকল্পিতভাবে মোকছেদের মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও মুদি দোকানের প্রায় ১ লাখ ৪০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এতে মুদি ব্যবসায়ী মোকছেদ আলী লালুর সবমিলিয়ে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে জামাতা মোকছেদ আলী লালু বাদী হয়ে তার শাশুড়ি সোনেকা, শ্যালকের স্ত্রী ফরিদা ও শ্যালিকা মমতাকে বিবাদী করে বৃহস্পতিবার শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এরপর থেকে শাশুড়িসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা জামাতা মোকছেদকে প্রাণনাষের হুমকি প্রদান করছে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সম্পর্কিত সংবাদ

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

উপ-সম্পাদকীয়

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১

বাংলাদেশ

দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১...

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...