বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি : আজ শনিবার শাহজাদপুর উপজেলা পরিষদ হল রুমে শারদীয় দূর্গা উৎসব প্রস্তুতিমূলক সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে এ উৎসব পালন করবো। তবে সামনে নির্বাচন তাই বিরোধী দল দেশে যেন কোন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না  পারে, এ জন্য সবাইকে সর্তক থাকতে হবে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে । দুর্গাপূজা চলাকালীন প্রশাসন, পুলিশ, র‌্যাব ও দলীয় নেতৃবৃন্দ এ পূজায় বিশেষ ভূমিকা পালন করবে।' উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সাবেক অধ্যক্ষ এএম আব্দুল আজীজ, শাহজাদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া, এনায়েতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুমার কুন্ডু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, আশিকুল হক দিনার প্রমুখ। পরে প্রধান অতিথি মন্দির কমিটির নেতৃবৃন্দের নিকট অনুদানের অর্থ হস্তান্তর করেন। উক্ত সভায় উপজেলার ৮৫ টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...