বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : গত শুক্রবার রাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া ও পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের নির্দেশে থানা পুলিশের দুটি টিম শাহজাদপুর পৌরসদরের দ্বারিয়াপুর মহল্লায় অভিযান চলিয়ে ১’শ ২ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। গতকাল শনিবার দুপুরে ধৃতদের সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জাহিদুল ইসলাম ও এসআই ফরিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ পৌরসদরের দ্বারিয়াপুর বাজারপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ৪০ পুরিয়া হেরোইনসহ ইকবাল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী কাজল (২৪) ও একই মহল্লার ফজলুল হকের ছেলে সবুজ (৩০) কে ১২ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করে। অন্যদিকে, থানার এসআই বানী ইসরাঈলের নেতৃত্বে, এএসআই সাইফুল ইসলামসহ পুলিশের অপর টিমটি দ্বারিয়াপুর উত্তরপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ৫০ পুরিয়া হেরোইনসহ একই গ্রামের মৃত দুলাল খা এর ছেলে মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ ওরফে চান্নু (৩০) কে গ্রেফতার করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...