এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের আলাদা আলাদা অভিযানে ২ ডাকাতকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার ও নগদ ১৪ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে শাহজাদপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান ও উপপরিদর্শক মেহেদী হাসান। প্রেস ব্রিফিংয়ে আটককৃত ডাকাত সদস্য কুদ্দুস ও উদ্ধারকৃত মালামাল সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়। এসময় শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১১ ডিসেম্বর শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুদিবাড়ি গ্রামের আলাউদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের সদস্যারা স্বর্ণালঙ্কার নগদ টাকা ও মোবাইল ফোন্ নিয়ে যায়। পরে শাহজাদপুর থানায় অভিযোগ দিলে তথ্য প্রযু্ক্তির সহযোগীতায়, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলামের দিকনির্দেশনায় ও ওসি শাহিদ মাহমুদ খানের তত্বাবধানে গত ২৩ ডিসেম্বর শাহজাদপুর থানার উপ পরিদর্শক এসআই খলিলুর রহমান, এসআই কাঞ্চন কুমার, এএসআই মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্স কৃষকের ছদ্দবেশে উপজেলার সোনাতনী ইউনিয়নের বড় চানতার গ্রামে অভিযান চালিয়ে ছোট চানতারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো; পাশান মোল্লা গ্রেফতার করা হয়। ২৪ ডিসেম্বর তাকে শাহজাদপুর আদালতে উপস্থিত করা হলে ধৃত পাশান মোল্লা এই ডাকাতির ঘটনায় জড়িত আরো ৩ জনের নাম উল্লেখ করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়। তার দেওয়া তথ্যমতে ২৪ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে সোনাতনী ইউনিয়নের বানতিয়ার চরের ট্যাংড়াপাড়া গ্রাম থেকে আলাউদ্দিনের ছেলে কুদ্দুসকে ডাকাতির মালামাল সহ গ্রেফতার করা হয়। শাহজাদপুর সার্কেলের এএসপি হাসিবুল ইসলাম আরো জানান, আমরা আশা করছি এই ডাকাত চক্রের বাকী সদস্যদেরও খুব দ্রুত গ্রেফতার করতে সক্ষম হবো।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
ধর্ম
শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...
বাংলাদেশ
পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ
সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...
জীবনজাপন
ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি
চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...
