মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ছবিঃ শাহজাদপুর সংবাদ ডটকম

করোনা সংক্রমণ প্রতিরোধে সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান অমান্য কারী ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সবাইকে সামাজিক দুরত্ব মেনে চলা ও মাস্ক পরিধানের পরামর্শ দেওয়া হয়।

জানা যায়, বৃহস্পতিবার (১ই জুলাই) পৌর সদরে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সরকারি নির্দেশনা লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন-২০১৮) এর আওতায় ৬ টি মামলা করে ১৪,০০০(চৌদ্দ হাজার) টাকা এ জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন।

শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন জানান, লকডাউন এবং স্বাস্থ্যবিধি মানতে মানুষকে সচেতন করতে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত আছে। তবে আমাদের মূল উদ্দেশ্য জরিমানা নয়, আমরা সংক্রমণ কমাতে মানুষকে সচেতন করতেই অভিযান চালাচ্ছি। সরকারের এই কঠোর লকডাউন এর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এ অভিযান অব্যাহত থাকবে। শাহজাদপুরবাসীকে স্বাস্থ্যবিধি মানতে ও বিনা প্রয়োজনে বাড়ীর বাহিরে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

উল্লাপাড়া সংবাদ

উল্লাপাড়া সংবাদ

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

অপরাধ

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না...

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

রাজনীতি

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ...

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...