শাহজাদপুরে রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাইস্কুল ২০১৫ সালের অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫( A+) পাওয়ার গৌরব অর্জন করেছে। শিক্ষকদের নিরলস পরিশ্রম, অধ্যক্ষ ও পরিচালকের সঠিক তত্বাবধানের ফলে এই অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। তাদের এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে শিক্ষকরা যেভাবে মেধা ও কঠোর পরিশ্রম করে বিদ্যালয়ের এ সাফল্য বয়ে এনে দিয়েছেন তা ধরে রাখতে তারা আরো পরিশ্রম করে যাবেন বলে আশাবাদী। রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাইস্কুলের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম শাহীন জানান, এবার আমাদের বিদ্যালয় থেকে ১৫৪ জন ছাত্র-ছাত্রী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ জিপিএ A+ অর্জন করেছে। এছাড়া পিএসসি পরিক্ষায় ১৬৯ জন অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১৪৩ জন শিক্ষার্থী। জানা যায়, শাহজাদপুর উপজেলার মধ্যে রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাইস্কুল দীর্ঘদিন যাবৎ সকল ফলাফলের দিক দিয়ে সাফল্য অর্জন করে আসছে। উল্লেখিত ছাত্রছাত্রীরা তাদের কাঙ্খিত লক্ষে পৌছাতে সকলের দোয়া কামনা করেছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
