বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির ও সাগর বসাক : গতকাল শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারে যুব কল্যাণ সংঘের কার্যালয়ে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুব কল্যাণ সংঘের সভাপতি আমিরুল ইসলাম শাহুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব কল্যাণ সংঘের উপদেষ্টা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম প্রমূখ। এ সময় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, হাজী শামসুল হক, গাড়াদহ ইউনিয়ন আ.লীগ সভাপতি সেলিম আহমেদ, যুব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক সাগর বসাক, আব্দুল আলিম, সালাউদ্দিন আহমেদ, আব্দুল করিম, সামিউল হক বাবু, নাজমুল ইসলাম, শাহ্ ওয়ালীউল্লাহ বাবু প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ফরিদ আহমেদ চঞ্চল। বক্তারা বলেন, ‘যুব কল্যাণ সংঘের মূল উদ্দেশ্য মাদক, বাল্যবিবাহ রোধে জনসচেতনতা সৃষ্টি, দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, অসহায়দের পাশে দাঁড়ানোসহ সামজিক কুসংস্কার দূরীভূত করা, সামাজিক সচেতনতা সৃষ্টিসহ বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি করা। আর এইসব লক্ষ্য নিয়েই শাহজাদপুরে যুব কল্যাণ সংঘ পরিচালিত হয়ে আসছে। সামাজিক কল্যাণমূলক এসব কাজে সকলের সহযোগীতা কামনা করেন বক্তারা’

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...